
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চোলাই মদ ও ওয়াশ উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার (১৩ মে) দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামি মোঃ রোসদুল ইসলাম (৬০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নামোটিকরী গ্রামের মৃত রামজান আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আসামির নিজ দখলীয় এক কক্ষবিশিষ্ট টিনের চালা ও টিনের বেড়াযুক্ত দক্ষিণমুখী শয়নঘরের চৌকির নিচে মেঝেতে এবং বাড়ির আঙ্গিনায় রান্নাঘরের ভিতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আলামত উদ্ধার করা হয়। এসময় ৫ লিটার চোলাই মদ ও ৮০ লিটার ওয়াশ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply