1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা  - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে “অটিজম কোনো সীমাবদ্ধতা নয় – প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকার অফিস সহায়ক মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মোঃ ফিরোজ কবির। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহকারী পরিচালক মোঃ মাহবুবুল আলম, সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস এবং জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুরা তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারে। তারা অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি