1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক - Stbanglatv.com
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মণ্ডলের টোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়নাল টুলু (৪৫) নামের এক ব্যক্তির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক জয়নাল টুলু মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।

র‌্যাব আরও জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। উদ্ধারকৃত হেরোইন জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আসামি ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি