
কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নামে সাম্প্রতিক সময়ে এমন একটি সাইবার বুলিংয়ের ঘটনা ঘটেছে। ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেলোয়ার শেখ ও মোঃ উজ্জ্বল তালুকদার নামের দুই ব্যক্তি তাদের নিজস্ব ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে । ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিন ঘুরে জানা যায়, বিগত চার -পাঁচ মাস আগে খাস কালেকশনে টাকা দিতে এসে গোপনে ভিডিওটি করা হয়।
ভিডিওটিতে সহযোগী ছিলেন,, দেলোয়ার শেখ সহ বেশকয়েকজন। ভুক্তভোগী ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন,মান্দারুয়া বিল জলমহলের সরকারি খাস কালেকশনের টাকা নেওয়ার ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।এখানে যে টাকা নেওয়ার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে।তা চালানের মাধ্যমে সরকারী খাতে জমা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইনে এধরণের হয়রানির শিকারে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
© All rights reserved © 2023
Leave a Reply