1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জেলায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ধোবাজোরার কন্যারা: উৎসবে মাতোয়ারা মিঠামইন - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

জেলায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ধোবাজোরার কন্যারা: উৎসবে মাতোয়ারা মিঠামইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬৮ Time View

সাগর আহমেদ মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি

ধোবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল এবার তাক লাগানো সাফল্য অর্জন করে জায়গা করে নিয়েছে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়। “ধোবাজোড়া গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। এ অর্জনে বিদ্যালয়সহ পুরো মিঠামইন উপজেলায় বইছে আনন্দের বন্যা।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধোবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। এখন তাদের লক্ষ্য জেলা শিরোপা জয়। আগামী ১৩ মে সকাল ১১টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাজী নইমুদ্দিন বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে ভালো সাফল্য অর্জন করে আসছে। মেয়েদের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস ও দলগত প্রচেষ্টার ফলেই তারা আজ জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী, এবারও শিরোপা জয় করে তারা মিঠামইনের সুনাম আরও উজ্জ্বল করবে।”

দলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্থানীয় সমাজসেবক মোঃ মোস্তফা কামাল। শুরু থেকেই তিনি দলটির পাশে থেকে খেলোয়াড়দের উৎসাহ ও সহযোগিতা করে আসছেন। খেলোয়াড়দের যাতায়াত খরচ, খেলার সরঞ্জাম, টিফিন ও আবাসনসহ বিভিন্ন ব্যয়ভার বহন করে তিনি দলের মনোবল বাড়িয়ে তুলেছেন।

বর্তমানে ধোবাজোড়া গ্রাম ও বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা—১৩ মে’র ম্যাচে জয় ছিনিয়ে এনে জেলার মাটিতে মিঠামইনের বিজয়ের পতাকা ওড়াবে ধোবাজোরার কন্যারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি