1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজীপুরের শ্রীপুরে ১৪ বছরের স্কুলছাত্র জুবায়ের নিখোঁজ, থানায় জিডি - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ১৪ বছরের স্কুলছাত্র জুবায়ের নিখোঁজ, থানায় জিডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২১২ Time View

 

সজীব ঢালী,স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামার গ্রাম থেকে জুবায়ের হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র এবং গুলবাহার ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।

জানা গেছে, গতকাল সকাল ১০টার পর জুবায়ের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, আত্মীয়-স্বজনের বাসায় যোগাযোগ এবং বিভিন্ন এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ জুবায়েরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি