1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে যাকজমক ভাবে আন্তর্জাতিক নার্স দিবস পালন - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নড়াইলে যাকজমক ভাবে আন্তর্জাতিক নার্স দিবস পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৩ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজনে নার্সদের ক্ষমতায়ান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

 

নার্স দিবসটি পালন উপলক্ষে ১২ মে সকালে নড়াইল সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, “নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাঁদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে নড়াইল ২ আসনে সংসদ সদস্য জনাব, আতাউর রহমান বাচ্চু,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক জয়া রানি চক্রবর্তী , বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন নড়াইলের সভাপতি মোসাম্মাদ শাহিনুর খাতুন , সাধারণ সম্পাদক মুজিদা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে এই দিবসটি পালন করা হয়েছে। সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি