
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু জার গিফারী, হাফেজ গোলাম রাব্বানী এবং অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা ঐতিহাসিক কুরআন দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তোলার আহ্বান জানান।
© All rights reserved © 2026
Leave a Reply