1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় নানীর সঙ্গে গোসল করতে গিয়ে মধুমতীতে তলিয়ে গেল কিশোরী, চলছে উদ্ধার অভিযান - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

লোহাগড়ায় নানীর সঙ্গে গোসল করতে গিয়ে মধুমতীতে তলিয়ে গেল কিশোরী, চলছে উদ্ধার অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫০ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগাড়া নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চর-কোটাকোল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চর-কোটাকোল গ্রামের ১৪ বছর বয়সী ওই কিশোরী তার নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হঠাৎ প্রবল স্রোতের টানে তলিয়ে যায় সে। নানী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে তল্লাশিতে অংশ নিয়েছেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবুও আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি।”

রবিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও কাজ করছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

মধুমতী নদীতে এই সময়ে পানি ও স্রোত দুটোই বেশি থাকে। স্থানীয় প্রশাসন নদীতে গোসলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি