1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা: হাইকোর্টের ঐতিহাসিক রায় - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে নিষেধাজ্ঞা: হাইকোর্টের ঐতিহাসিক রায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৭ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে—তা প্রকাশ করা যাবে না।
সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন।
রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়াতে ভূমিকা রাখে। একই সঙ্গে এটি সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করে এবং সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থি।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। পাশাপাশি এটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালারও লঙ্ঘন।
রায়ে আরও বলা হয়, দেশে দীর্ঘদিন ধরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধুমাত্র গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।
আদালত মনে করেন, কঠোর নজরদারি ও আইন প্রয়োগ ছাড়া এই অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি