1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসির মাদকবিরোধী সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ডিএনসির মাদকবিরোধী সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” স্লোগানকে ধারণ করে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ৪টি গ্রুপে শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মে মাদকের ভয়াবহতা, সুস্থ ও সুন্দর সমাজ গঠন, পারিবারিক মূল্যবোধ, শিক্ষার গুরুত্ব এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরে। অনেক শিক্ষার্থী “মাদককে না বলুন” ও “Say No To Drugs” শীর্ষক বার্তাসংবলিত পোস্টার ও চিত্র উপস্থাপন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,

চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান, বাংলাদেশ শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। কোমলমতি শিশু-কিশোরদের মাঝে ছোটবেলা থেকেই মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে। তারা আরও বলেন, শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা যায়। চিত্রাঙ্কন, সাংস্কৃতিক কার্যক্রম ও সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে জানানো হয়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার ও বিভিন্ন সচেতনতা মূলক সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি