1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীতে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনী ও পুরস্কার বিতরণ  - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস সমাপনী ও পুরস্কার বিতরণ 

জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩২ Time View

 

জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ শনিবার (৯মে) পটুয়াখালী জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডিসি স্কয়ার মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে এক প্রাণবন্ত ক্রীড়া পরিবেশের সৃষ্টি হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী । এছাড়াও অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ামোদী সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এ প্রতিপাদ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্বে খেলাধুলা কেবল বিনোদন বা অবসরে শরীরচর্চার মাধ্যম নয়; বরং এটি একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে সরকারের বহুমাত্রিক উদ্যোগের প্রশংসা করেন এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সফল দৃষ্টান্ত তুলে ধরে ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিজয়ীদের মাঝে মেডেল, ট্রফি, সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি