1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লাখ টাকা অর্থদণ্ড,। পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন। - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লাখ টাকা অর্থদণ্ড,। পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন।

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৯ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করিয়াছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে ২০২৬) বিকেল ৩ ঘটিকার সময় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন ধরিয়া পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ব্যতিরেকে সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএমবি ইটভাটা’ নামে একটি ইটভাটা পরিচালিত হইয়া আসিতেছিল। স্থানীয় জনগণের অভিযোগ ও প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ভাটাটির মালিক রফিক আহম্মদের পুত্র জমির উদ্দিনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়াছে, পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনবহির্ভূত উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষত পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করিয়াছে বলিয়া জানা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করিতে দেওয়া হইবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিবে।”
মোবাইল কোর্ট পরিচালনার ঘটনাকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করিয়াছেন। তাঁহারা মনে করেন, পরিবেশদূষণ ও বন উজাড় রোধে প্রশাসনের নিয়মিত অভিযান এলাকার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি