
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোমস্তাপুর থানার মিরাপুর (পিড়ালপুকুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে।
© All rights reserved © 2026
Leave a Reply