1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজীপুরে চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় আটক ২ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

গাজীপুরে চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩২৯ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফুরকান মিয়ার ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ মে) কাপাসিয়ার আমরাইদ এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত ফুরকান মিয়া পলাতক রয়েছেন।

নিহতরা হলেন— ফুরকানের স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়া (২২)। ফুরকান গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং প্রায় এক বছর আগে ওই বাড়ির নিচতলায় ভাড়া ওঠেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিন শিশুর মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর এবং শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা ঘটনাটির তদন্তে কাজ করছে। ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতদের এক স্বজনকে ফোন করে ফুরকান মিয়া নিজেই হত্যার কথা স্বীকার করে পালিয়ে যাওয়ার তথ্য দেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি