1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে মতবিনিময় করলেন- এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে মতবিনিময় করলেন——— এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট নিরসনে সরকারের গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি, মোটরসাইকেলের দীর্ঘ লাইন, তেল সংকট, অবৈধ মজুদ এবং কৃষকদের সেচ কার্যক্রমে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাঠপর্যায়ে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো দ্রুত সরকারের বিশেষ কমিটির কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কৃষকদের সেচ কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, পৌর ও সদর জামায়াতের আমীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফিলিং স্টেশন মালিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি