1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে একসঙ্গে ৭ সন্তানের জন্ম, বাঁচল না একটিও - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

নড়াইলে একসঙ্গে ৭ সন্তানের জন্ম, বাঁচল না একটিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭৩ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

নড়াইলে এক মায়ের গর্ভে একসঙ্গে সাত সন্তানের জন্ম হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার পর ঘরে সন্তান আসার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে পরিবারটির। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, নড়াইলের ইজিবাইক চালক মহসিন মোল্লা ও সালমা বেগম দম্পতির বিয়ের এক দশক পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না। সম্প্রতি আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে সালমার গর্ভে ছয়টি সন্তান থাকার তথ্য পাওয়া যায়। তবে প্রসবের সময় জন্ম নেয় সাতটি নবজাতক—চার ছেলে ও তিন মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সালমা বেগমের প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাতে প্রথমে দুটি এবং বুধবার রাতে পর্যায়ক্রমে আরও পাঁচটি সন্তানের জন্ম হয়। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই, মাত্র সাড়ে পাঁচ মাসে জন্ম নেওয়ায় নবজাতকদের শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে একে একে সাত নবজাতকই মারা যায়।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে সাত নবজাতককে দাফন করা হয়। বর্তমানে মা সালমা বেগম যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নবজাতকদের দাদা আব্দুল লতিফ মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে আগে সৌদি আরবে ছিল। তিন বছর আগে দেশে ফিরে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছে। বিয়ের ১০ বছর পর নাতি-নাতনির মুখ দেখার স্বপ্ন দেখছিলাম। আল্লাহ খুশি দিলেও সেই খুশি আর ধরে রাখতে পারলাম না।”

দাদি মঞ্জুরা খাতুন বলেন, “এতদিন অপেক্ষার পর এক মুহূর্তেই সব আনন্দ শেষ হয়ে গেল।”

স্থানীয় শিক্ষক আবু সেলিম জানান, একসঙ্গে সাত সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছিল। দূর-দূরান্ত থেকে মানুষ খোঁজ নিতে আসছিল। তবে নবজাতকদের মৃত্যুর ঘটনায় এখন পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি