1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“মানবতার সেবায় ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট নূরে আলম আলম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট সদস্য মোঃ মানিক রায়হান, সোহেল রানা, মো. মেহেদি হাসান, রোজিয়া সুলতানা, ইউএলও মাহমুদুর রহমান লেমনসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকরা। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ের সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি