
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই আপন বোনকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া গ্রামের বাসিন্দা আঃ সাত্তারের স্ত্রী মোসাঃ সাজেদা বেগম (৫৪) ও তার আপন বোন নওগাঁ জেলা পোরশা থানাধীন মগাডাঙ্গা গ্রামের মৃত শামসুল আলমের স্ত্রী মোসাঃ শাহিদা বেগম (৫৮)-কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মোট ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2026
Leave a Reply