1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করলেন- এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করলেন—– এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। বুধবার বাদ মাগরিব তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইনের সঙ্গে কথা বলেন এবং সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি মিথ্যা মামলা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই করে মামলা গ্রহণ করতে হবে যাতে নিরীহ মানুষ কোনোভাবে হয়রানি বা প্রতারণার শিকার না হন।

এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অপরদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তদন্তের ভিত্তিতেই মামলা দায়ের করা হচ্ছে। তিনি আরও বলেন, “পুলিশ সবসময় জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি