1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫২ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এ আদেশ দেন।
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নূরুল কবির জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশু আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়ে অভিযুক্ত শিক্ষককে ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেছে। শিশুটির সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষার আবেদনও আদালতে জানানো হয়েছে।
এদিকে, শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা নারী চিকিৎসককে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান পিপি।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করতো। সম্প্রতি অসুস্থতা ও শারীরিক পরিবর্তন দেখা দিলে শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে পরীক্ষায় জানা যায়, সে অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার (৫ মে) গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে র‍্যাব অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, চিকিৎসককে হুমকির বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে এবং তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি