1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিরসরাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

মিরসরাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩৬ Time View

 

সাকিব চৌধুরী চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা সম্মেলন কক্ষে আজ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাণিজ্যিক এলাকা ও জনবহুল স্থানগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “উপজেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না।” তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার শান্তি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি