
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রোগীদের খাদ্য সহায়তার পরিধিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন ১০০ জনের পরিবর্তে মোট ২৫০ জন রোগী এই সরকারি খাদ্য সুবিধার আওতায় আসবেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে সদর হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই বর্ধিত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। উদ্বোধন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এসময় চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগীর সংখ্যার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় সাধারণ রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন এই উদ্যোগের ফলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে। সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, “রোগীদের সেবার মান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
© All rights reserved © 2023
Leave a Reply