1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে জমকালো ভাবে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে জমকালো ভাবে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫২ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার:

রবিবার (৩ মে) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

এতে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

এছাড়াও মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার, কটিয়াদী সার্কেল কিশোরগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি