1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় রিগেলকে ১০নং ঘোপাল ইউনিয়নবাসীর অভিনন্দন - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় রিগেলকে ১০নং ঘোপাল ইউনিয়নবাসীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৭ Time View

 

মো:জহির খান,জেলা প্রতিনিধি ফেনী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান শহিদুল ইসলাম ভূঁইয়া রিগেল। তার এই গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়ন ছাত্রদল ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গত ০৪ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে শহিদুল ইসলাম ভূঁইয়া রিগেলকে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে ১০নং ঘোপাল ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা বলেন, “শহিদুল ইসলাম ভূঁইয়া রিগেল রাজপথের একজন পরীক্ষিত ও মেধাবী ছাত্রনেতা। তাকে কেন্দ্রীয় ছাত্রদলের নীতিনির্ধারণী পর্যায়ে স্থান দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে ছাত্রদল আরও গতিশীল হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত আরও শক্তিশালী হবে।”

এদিকে রিগেলকে অভিনন্দন জানিয়ে ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নব-মনোনীত এই কেন্দ্রীয় নেতা বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে দেশ ও দলের স্বার্থে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। আমি ছাগলনাইয়া তথা ১০নং ঘোপাল ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি