
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত এক আসামিকে যুবদলের ওয়ার্ড কমিটিতে সাধারণ সম্পাদক পদ দেওয়াকে কেন্দ্র করে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। পরে কেন্দ্রীয় যুবদল ওই সিদ্ধান্ত বাতিল করে তাকে দল থেকে বহিষ্কারসহ ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত ঘোষণা করেছে।
জানা যায়, ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ড কমিটিতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায়ে ক্ষোভ দেখা দেয় এবং কয়েকজন নেতা পদত্যাগও করেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রীয় যুবদল দ্রুত ব্যবস্থা নিয়ে ফেনী পৌর যুবদলের কার্যক্রম স্থগিত, ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
অভিযোগ রয়েছে, ২০১৭ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সুজন এজাহারভুক্ত আসামি ছিলেন। তবে তিনি দাবি করেন, এটি পারিবারিক বিরোধ ও রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply