
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দহ্মিণে ১২নং
আমিরাবাড়ী ইউনিয়নের সবচেয়ে পুরাতন কেন্দ্রীয়
মেধারটেক ঈদগাহ আমিরাবাড়ী ঈদগাহ মাঠে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচীত হয়েছেন প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ বিভাগের প্রধান ইসলামী ব্যাংক ভালুকা শাখার
আনছারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো:মিনার হোসেন বিএসসি।
শনিবার বাদ মাগরিব কেন্দ্রীয় মেধারটেক ঈদগাহ আমিরাবাড়ী ঈদগাহ মাঠে আশেপাশের সকল মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে আমাগী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেয়েছেন
বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী মো: বুলবুল ইসলাম প্রমূখ।
এসময় নবনির্বাচিত সভাপতি আনছারুল ইসলাম বলেন, আমার এলাকাবাসী আজ আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি সততার সাথে তা অক্ষরে অক্ষরে পালন করিবো। ইনশাআল্লাহ এই পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে তা আগামী কয়েক দিনের মধ্যে দৃশ্যমান দেখা যাবে।
© All rights reserved © 2023
Leave a Reply