1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে সুইচগেট থেকেও জলাবদ্ধতা, ডুবে যাচ্ছে হাজার একর ফসল - Stbanglatv.com
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

তাড়াইলে সুইচগেট থেকেও জলাবদ্ধতা, ডুবে যাচ্ছে হাজার একর ফসল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৬ Time View

 

হুমায়ূন রশীদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী এলাকায় সুইচগেট থাকা সত্ত্বেও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

শনিবার (২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক বছর আগে নির্মিত ৬ ভেন্টের সুইচগেটটি বর্তমানে পানি নিষ্কাশনে কার্যকারিতা হারাতে বসেছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ ঠিকভাবে বের হতে না পারায় আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে কয়েকটি গ্রামের পাকা ধান ডুবে গেছে এবং হাজার হাজার একর ফসল ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সুইচগেটটি কৃষকদের উপকারের জন্য নির্মিত হলেও বর্তমানে এটি পানি নিষ্কাশনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারী বর্ষণে পানি বের হতে না পেরে জলাবদ্ধতা আরও প্রকট হচ্ছে।

রাউতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুর রহমান খান রুবেল জানান, সুইচগেটের দরজা খোলা হলেও কচুরিপানা জমে গিয়ে অনেক দরজা বন্ধ হয়ে থাকে। ফলে পানি দ্রুত নামতে পারে না এবং এটি এখন এক ধরনের কৃত্রিম দুর্যোগে পরিণত হয়েছে।

স্থানীয় কৃষক সাবিকুল ইসলাম বলেন, “আমাদের পাকা ধান পানিতে ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়ব।”

ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি জনস্বার্থে চিকনীর ৬ ভেন্টের সুইচগেটকে ১০ ভেন্টে উন্নীত করে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি