1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত   - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩১ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া:কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার ১ মে সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলারপরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই এসে মিলিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএসপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলুসহ আরো অনেকে।

 

মে দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা রাজমেস্ত্রী ও রাজমেস্ত্রী সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃসকল সদস্য, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যানচালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নে নানা শ্রমজীবী সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি