
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. একরামুল হক।
সাবেক কাউন্সিলর মো. নুর আলম সরকার ও বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আব্দুল ওয়াবের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী এম সাখাওয়াত হোসেন, মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম হোসেন, কৃষিজীবী শ্রমিক ফেডারেশনের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ইসলামি শ্রমনীতির আলোকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি। তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
© All rights reserved © 2023
Leave a Reply