
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার (১ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও আবুল হাসিম সবুজ,মোস্তাফিজুর রহমান টুটুল,উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল হক, হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন সোহেল।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি কারিমুল্লাহ, গণ অধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাইম ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মে দিবসের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply