1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঘোড়াঘাটে দাদী হত্যা করে স্বর্ণালঙ্কার লুট: নাতিসহ গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে দাদী হত্যা করে স্বর্ণালঙ্কার লুট: নাতিসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

সাকিব হাসান নাইম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দাদী ওয়ালেদা খাতুন (৭৫) কে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় নাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) আলমগীর হোসেন পিপিএম এবং ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—নিহত ওয়ালেদা খাতুনের নাতি ফজলে রাব্বি (২৯), মসফিকুর রহমান রাজ (৩৪) এবং নাজমুল হুদা শান্ত (২৬)। তাদের মধ্যে রাব্বি ও শান্ত ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা এবং রাজ দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজার এলাকার।

 

পুলিশ জানায়, অনলাইন জুয়ার আসক্তি ও ঋণের চাপ থেকে মুক্তি পেতে তারা এই অপরাধের পরিকল্পনা করে। গত ২১ এপ্রিল সকালে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে বসে তারা চুরির পরিকল্পনা করে। এ সময় ফজলে রাব্বি জানায়, তার দাদী বাড়িতে একা থাকেন এবং সেখানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, ওই দিন বিকেলে তারা বাড়িতে ঢুকে বৃদ্ধার হাত-পা বেঁধে ফেলে এবং পরবর্তীতে শ্বাসরোধে হত্যা করে। এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার পর সোমবার (২৭ এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার গকুর নগর এলাকা থেকে রাব্বি ও রাজকে গ্রেপ্তার করা হয়। একই দিনে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকা থেকে শান্তকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি হার, এক জোড়া বালা, এক জোড়া চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা এবং এক জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি