1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সেন্টু উকিলের ছেলে এ্যাড. ইমতিয়াজুর রহমান রিমন আর নেই - Stbanglatv.com
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সেন্টু উকিলের ছেলে এ্যাড. ইমতিয়াজুর রহমান রিমন আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের হুজরাপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা মরহুম এ্যাডভোকেট মাহফুজুর রহমান (সেন্টু উকিল) এর সেজ ছেলে এ্যাডভোকেট এ বি এম ইমতিয়াজুর রহমান রিমন (৪২) আর নেই। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিডনি জনিত অসুস্থতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাযার নামাজ আজ সোমবার (২৭ এপ্রিল) বাদ যোহর, দুপুর ২টা ০৫ মিনিটে হুজরাপুর খালঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে একই গোরস্থানে তাকে দাফন করা হবে।

এ্যাডভোকেট রিমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি