
মোঃ ইউসুফ শেখ, খুলনা
খুলনার ফুলতলা খানজা হান আলী মডেল প্রেসক্লাবের উদ্যোগে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় পথের বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি মোঃ আবুল বাশার বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন: অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে জনসেবা নিশ্চিত করা সহজ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া বদরুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: উপদেষ্টামণ্ডলী: আবু হামজা (বাঁধন), আনন্দ কুমার স্বর এবং সুমন সরদার।
ক্লাব নেতৃবৃন্দ: সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ (ইমরান), সেক্রেটারি মুজিবর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান। অন্যান্য সদস্য: কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা, মোঃ আল আমিন খান, ওয়ালিউল্লাহ, সুব্রত বিকাশ মন্ডল, শেখ রাহুল হোসেন, এস এম জয়নুল হোসেন প্রমুখ।
মতবিনিময়কালে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply