1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিশুদ্ধ পানির নিশ্চয়তায় ইউনাইটেড ট্রাস্ট: ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে ৭ দিনে ১৩টি নলকূপ স্থাপন - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিশুদ্ধ পানির নিশ্চয়তায় ইউনাইটেড ট্রাস্ট: ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে ৭ দিনে ১৩টি নলকূপ স্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

 

মোঃ জহির খান জেলা প্রতিনিধিঃ ফেনী

সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউনাইটেড ট্রাস্ট’। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট নিরসনে সংস্থাটি গ্রহণ করেছে ‘নিরাপদ নলকূপ প্রকল্প’। এই প্রকল্পের আওতায় গত এক সপ্তাহের ব্যবধানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন ১৩টি নলকূপ স্থাপন কার্যক্রম সম্পন্ন করেছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ইউনাইটেড ট্রাস্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ঘোপাল ইউনিয়নে অত্যন্ত দ্রুততার সাথে ১৩টি নলকূপ বসানোর কাজ শেষ করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে।

এ বিষয়ে ইউনাইটেড ট্রাস্টের প্রকল্প কোঅর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া বলেন, “আমরা শুধু নলকূপ স্থাপন করছি না, বরং বিশুদ্ধ পানির নিশ্চয়তার মাধ্যমে একটি সুস্থ জনপদ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। ঘোপাল ইউনিয়নে মাত্র ৭ দিনে ১৩টি প্রকল্প সম্পন্ন করা আমাদের টিমের নিষ্ঠার ফসল।”

স্থানীয় সুশীল সমাজ মনে করছেন, সংস্থাটির এই মানবিক উদ্যোগ এলাকার পানি বাহিত রোগবালাই কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনাইটেড ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ইউনিয়নের আরও অনেক এলাকায় বিশুদ্ধ পানির এই সেবা পৌঁছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি