1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে গান্ডার বিল খাল পুনঃ খননের কাজ উদ্বোধন - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে গান্ডার বিল খাল পুনঃ খননের কাজ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে গান্ডার বিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২৫ এপ্রিল)গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সহকারী প্রকৌশলী মো. গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, এবি পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক লুৎফর রহমান বকসী এবং ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা বিএডিসির তত্ত্বাবধানে সোনারায় ইউনিয়নের নজরুল প্রি-ক্যাডেট স্কুল এলাকা থেকে গুচ্ছ গ্রাম পর্যন্ত প্রায় ২,৯০০ মিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় ৩০ হাজার ঘনমিটার মাটি খনন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের আশা, খালটি পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি