1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গণভোটের রায় বাস্তবায়ন না হলে স্বৈরাচারমুক্ত হবে না দেশ: শফিকুর রহমান - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন না হলে স্বৈরাচারমুক্ত হবে না দেশ: শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বৈরাচারমুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি বিএনপির পক্ষে যাওয়ায় তা গ্রহণ করা হলেও, অন্য একটি ভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ দিলেও তা মানা হয়নি। এই রায় বাস্তবায়িত হলেই দেশে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের অবসান ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী যদি গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে থাকেন, তাহলে তা সংস্কারের পক্ষে অবস্থান নির্দেশ করে। কিন্তু সেই সংস্কার বাস্তবায়নে অনীহা দেখানো জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

তিনি অভিযোগ করেন, নেত্রকোনায় সংসদ সদস্য মাসুম মোস্তফা ও ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে বিএনপি ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি