1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা মডেল মসজিদের তিন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা মডেল মসজিদের তিন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪০ Time View

 

‎ নিজস্ব প্রতিবেদক

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে তিনটি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

‎এতে মোট ৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মডেল মসজিদ নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎নিয়োগপ্রাপ্ত পদগুলো হলো—পেশ ইমাম ১ জন, মুয়াজ্জিন ১ জন এবং খাদেম ২ জন। উত্তীর্ণ প্রার্থীদের নাম ওঠিকানাসহ বিস্তারিত ফলাফল হোসেনপুর উপজেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

‎জানা গেছে, পুলিশ কর্তৃক প্রাক-পরিচয় যাচাইয়ের (Police Verification) সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।

‎উল্লেখ্য যে, গত ০৩/০৮/২০২৩ তারিখে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার। তবে নিয়োগ বাণিজ্য ও রাজনৈতিক চাপের কারণে তৎকালীন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত করেন। পরবর্তীতে বর্তমান নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা গত ০৮/১২/২০২৫ তারিখে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। গত ২২/০৪/২০২৬ তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে স্বচ্ছতার সাথে হোসেনপুর উপজেলার সরকারি ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি