1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নের্তৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ গ্রেফতার ৮ - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নের্তৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ গ্রেফতার ৮

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নের্তৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ২০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার-সহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন। অভিযান চলাকালে সদর মডেল থানার পিটিআই বস্তি এলাকা থেকে স্বামী-স্ত্রীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। অপরদিকে, ২ লিটার চোলাই মদসহ আরও একজনকে গ্রেফতার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ আহাদ, মোসাঃ শারমিন, শ্রী লক্ষণ হালদার, আহসান হাবিব, মোঃ তাসলিমুল সুলতান (তন্ময়), মোঃ আসিফ ইকবাল তামিম, মোঃ শাহাজাহান সিরাজ এবং মোঃ জুনাইদ (ইমন)। সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানায়, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী ও পাঁচ মাদকসেবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি