1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুন্সীগঞ্জে মা–মেয়েকে হত্যাচেষ্টায় যুবক গ্রেপ্তার - Stbanglatv.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মা–মেয়েকে হত্যাচেষ্টায় যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও কিশোরী মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় যুবক মো. শান্ত পূর্বপরিচিত হিসেবে ওই বাসায় প্রবেশ করে প্রথমে গৃহকর্তার স্ত্রী রিতা মণি ইসলাম (৩০)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তার চিৎকারে ছুটে আসা মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)-কেও গলায় আঘাত করা হয়। বাধা দিতে গিয়ে গৃহকর্তা জনি ইসলামও আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

আহত মা ও মেয়েকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি