1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ - Stbanglatv.com
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রোববার (১৪ জুন) শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে পরিচালিত এসব অভিযানে ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১১৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। একই দিন বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত সিরাপগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, চলতি জুন মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট ৬২১ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৮ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নেও বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি