1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি: চাঁদা দাবি ও বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি: চাঁদা দাবি ও বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক নারী প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্যাম্পাসের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। জানা যায়, পরীক্ষা চলার কারণে কলেজ ক্যাম্পাস ও আশপাশে ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এর মধ্যেই স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, একটি ওয়াজ মাহফিল উপলক্ষে কলেজ মাঠে গাড়ি পার্কিং ও অন্যান্য খরচের জন্য অর্থ দাবি করেন তারা। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অধ্যক্ষের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরবর্তীতে নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উভয় পক্ষই একে অপরের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক আহত হন।

ঘটনার জেরে কলেজ ক্যাম্পাসের বাইরে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে স্থানীয় আরেক বিএনপি কর্মী শাহাদ আলীর সঙ্গেও সংঘর্ষে জড়ান ওই শিক্ষিকা।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

শিক্ষিকা আলেয়া খাতুন হীরা দাবি করেন, অধ্যক্ষকে মারধরের প্রতিবাদ করায় তাকে জুতা দিয়ে আঘাত করা হয়।

অন্যদিকে আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের আর্থিক অনিয়মের হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এ ঘটনার সূত্রপাত হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর কেন্দ্রীয় বিএনপি থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি