1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ভূমি অফিসে সেবা সহজ করতে অভিযোগ সাইনবোর্ড উদ্বোধন - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভূমি অফিসে সেবা সহজ করতে অভিযোগ সাইনবোর্ড উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

 

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সেবা প্রাপ্তিতে হয়রানি ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস। এখন থেকে ভূমি সংক্রান্ত যেকোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রমাণক ও ছবি স্ক্যান করে সরাসরি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে সদর ভূমি অফিস প্রাঙ্গণে অভিযোগ নম্বরসহ সাইনবোর্ডের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ আর কোনো ধরনের হয়রানির শিকার হবে না। কাজের বিনিময়ে কোনো ভূমি কর্মকর্তা টাকা নিতে পারবে না বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেন। পাশাপাশি, প্রয়োজনে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানান তিনি। সদর ভূমি অফিসে ইতোমধ্যে অভিযোগ করার নির্দিষ্ট নম্বরসহ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যাতে সহজেই মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নাজির মোঃ আতিকুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন (কানুনগো, নাচোল), সদর ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ শুকুরুদ্দীন, তহসিলদার মোঃ রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, এই উদ্যোগ শুধু চাঁপাইনবাবগঞ্জেই নয়, একযোগে আরও ৮টি জেলার সদর ভূমি অফিসে চালু করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে, এতে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং হয়রানি কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি