1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কলেজের উদ্যোগে ল্যাঙ্গুয়েজ ক্লাবের নির্ধারিত ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান যুগে ভাষা ও প্রযুক্তি দক্ষতা শিক্ষার্থীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা চর্চার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণসহ আইসিটি বিষয়ক বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি