1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী রঙ-বেরঙের বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে জাতীয় পুষ্টি সপ্তাহ। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পুষ্টির গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। এছাড়া বৃদ্ধাশ্রম ও এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি