1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জেরে পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নাচোলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জেরে পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন সংলগ্ন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সুবিধার্থে কয়েকটি গাছের ডালপালা কাটেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কসবা ইউপি চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাব ও তার সমর্থকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও চেয়ারম্যানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পরে চেয়ারম্যান ও তার সমর্থকরা বিষয়টির প্রতিবাদ জানাতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গেলে সেখানে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চেয়ারম্যানের সমর্থকরা অফিসের গ্লাস, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম জানান, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তাদের কর্মীদের লাঞ্ছিত করা হয়। এর জেরে কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, যা ঠিক হয়নি। পরে চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে রাতে পুনঃসংযোগ দেওয়া হয়। এরপরও তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে কসবা ইউপি চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন এবং এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি