
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে কানুনগো পদে পদোন্নতি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন। পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি নাচোল উপজেলা ভূমি অফিসে বদলি/পদায়নকৃত কর্মস্থলে বুধবার (২২ এপ্রিল) অফিস সময়ের মধ্যে যোগদান করেছেন। জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের গত ১৫ আগস্ট ২০২৪ তারিখের স্মারকের মাধ্যমে তাকে কানুনগো পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়। পরবর্তীতে ৯ মার্চ ২০২৬ তারিখে ভূমি মন্ত্রণালয়ের ১৮৪ নম্বর স্মারকে গঠিত কমিটির সিদ্ধান্তের আলোকে এবং ২১ এপ্রিল ২০২৬ তারিখে ২৩৬ নম্বর স্মারকে “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১” অনুযায়ী তাকে কানুনগো (গ্রেড-১০) পদে পদোন্নতি প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ একরামুল হক নাহিদ তাকে নাচোল উপজেলা ভূমি অফিসে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। পদোন্নতি পাওয়ার পর মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার এই অর্জনে সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply