1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ২, নগদ ৮ লাখের বেশি টাকা জব্দ - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ২, নগদ ৮ লাখের বেশি টাকা জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও নগদ ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (গতকাল) ভোর থেকে সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং একই এলাকার মোঃ এনামুল হকের মেয়ে মোসাঃ আমেনা খাতুন (২৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল সকাল সাড়ে ৬টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এসময় শরিফুল ইসলাম ও আমেনা খাতুনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫৮ গ্রাম হেরোইন এবং নগদ ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি