1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে চরপাতায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, গাঁজা ও ইয়াবা উদ্ধার - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

রায়পুরে চরপাতায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, গাঁজা ও ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে রায়পুর থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মো. জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকার রেহান আলী জমাদ্দার বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মো. হাবিবুর রহমান ওরফে কানা বাবু (৩৫), পিতা মৃত আব্দুল মজিদ, পূর্ব চরপাতা এলাকার তোরাব মোল্লা বাড়ির বাসিন্দা এবং

মো. লিমন (১৮), পিতা মো. মনির হোসেন, সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ (চাঁদপুর)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতার হাবিবুর রহমানের বিরুদ্ধে তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি