1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু, আহত ১ - Stbanglatv.com
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবির (১৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের স্বরূপনগর শাহীবাগ মহল্লার সুজন মিস্ত্রির ছেলে। আহত শিক্ষার্থী তালহা (১৪) একই এলাকার তামান্না হোটেলের পেছনের বাসিন্দা মো. পলাশের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আবির ও তালহা দুজনেই পৌর শহরের সোনার মোড় এলাকার ইম্পেরিয়াল স্কুলের শিক্ষার্থী। সোমবার মাগরিবের কিছু আগে তারা হরিপুর বোর্ডঘর এলাকা থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় রাজশাহীর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক হরিপুর চুরকি মার্কেট এলাকায় পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আবির নিহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তালহাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এদিকে নিহত আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি